Posts

স্কুলের ছাত্রছাত্রীদের আন্দোলন- প্রাপ্তি আর আমাদের লজ্জা

Image
আন্দোলন হল নিরাপদ সড়ক এর জন্য । - রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ পেল ৫টি বাস ও কলেজের সামনে রাস্তার নিচে একটি আন্ডারগ্রাউন্ড রাস্তা । - নিহত ছাত্র ছাত্রীদের পরিবার পেল ৪০ লক্ষ টাকা । - নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য আইন প্রস্তাব করা হয়েছে । - এখন যেগুলো বাস্তবায়ন হয়েছে তার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ । এখন খুব জানতে ইচ্ছে হচ্ছে - যে আইনগুলো বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার কতটুকু বাস্তবায়ন হবে ? হয়তঃ ১। ছাত্রছাত্রীরা ঘরে ফিরে যাবে । ২। কিছু ছাত্রছাত্রী যারা জানোয়ারদের টার্গেট এ আসছে তাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভোগবে । ৩। ট্রাফিক পুলিশ ঘুষ খেয়ে লাইসেন্স ছাড়াই শত শত গাড়ী রাস্তায় চলতে দেবে । ২। আবার দুই গাড়ীর প্রতিযোগিতার পর ছাত্রছাত্রী অথবা সাধারণ মানুষ মারা যাবে এবং মামলা হবে ড্রাইভার ঘুষ দিয়ে ফাঁসির কাস্ট থেকে রেহাই পাবে । ৩।কিছু ব্যক্তি যারা লজ্জা আছে তাদের নিজেদেরকে সংশোধনের চেষ্টা করতেও পারে নাও করতে পারে ।...